এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বদলির নীতিমালা জারি


এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালার সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন নীতিমালায় বলা হয়েছে, একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক অগ্রাধিকারভিত্তিতে বদলির সুযোগ পাবেন। এ ক্ষেত্রে নারী শিক্ষক ও জ্যেষ্ঠতার বিষয়টি গুরুত্ব পাবে। তবে একই বিষয়ে একাধিক শিক্ষককে বদলির সুযোগ দেওয়া হবে না, প্রযোজ্য ক্ষেত্রে এই শর্ত কার্যকর থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত সংশোধিত বদলি নীতিমালা থেকে এসব তথ্য জানা গেছে। নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, বদলির জন্য আবেদনকারী শিক্ষক সর্বোচ্চ তিনটি পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম আবেদনে উল্লেখ করতে পারবেন। পাশাপাশি জনস্বার্থে সরকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বদলি করতে পারবে বলেও জানানো হয়েছে।

সংশোধিত নীতিমালায় বলা হয়, একটি পদের বিপরীতে প্রতিযোগী আবেদনকারীরা যদি ভিন্ন উপজেলার হন, তাহলে তাদের কর্মস্থল যে উপজেলায় অবস্থিত, সেই উপজেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র পর্যন্ত দূরত্ব পরিমাপ করে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

এছাড়া প্রতিযোগী আবেদনকারীদের কর্মস্থল যদি বিভিন্ন জেলায় হয়, তাহলে তাদের নিজ নিজ জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র পর্যন্ত দূরত্ব হিসাব করা হবে। এ দূরত্ব নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয় অনুসৃত মডেল ব্যবহার করা হবে বলে নীতিমালায় উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: ১৯ তম শিক্ষক নিবন্ধনের শূন্য পদের তালিকা

নীতিমালায় আরও বলা হয়েছে, অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। কোনো আবেদনকারী ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করেছেন বলে প্রমাণিত হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিয়োগ সুপারিশ কার্যক্রম শুরুর আগেই শিক্ষক বদলি কার্যক্রম সম্পন্ন করতে উদ্যোগ নেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে দুইজনের বেশি বদলি নয়

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে সরকার। বুধবার (০৬ মে) প্রকাশিত সংশোধিত বদলি নীতিমালায় বলা হয়েছে, একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক বদলির সুযোগ পাবেন। এ ক্ষেত্রে নারী শিক্ষক ও জ্যেষ্ঠতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এ নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য মোট ১৭টি সাধারণ শর্ত নির্ধারণ করা হয়েছে। নীতিমালার ধারা ৩-এর ১৬ নম্বর নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, একই বিষয়ে একাধিক শিক্ষককে বদলির সুযোগ দেওয়া হবে না, যদি তা প্রযোজ্য হয়।

নতুন নীতিমালায় বদলির ক্ষেত্রে দূরত্বভিত্তিক অগ্রাধিকার নির্ধারণের বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। একটি পদের বিপরীতে আবেদনকারী সবাই একই উপজেলার হলে বর্তমান কর্মস্থল উপজেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্র পর্যন্ত দূরত্ব পরিমাপ করে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

অন্যদিকে আবেদনকারীরা যদি ভিন্ন উপজেলার হন, তাহলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র পর্যন্ত দূরত্ব বিবেচনায় নেওয়া হবে। আর আবেদনকারীদের কর্মস্থল যদি বিভিন্ন জেলায় হয়, তবে সংশ্লিষ্ট জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব হিসাব করে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, একজন আবেদনকারী শিক্ষক বদলির আবেদনে সর্বোচ্চ তিনটি কাঙ্ক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারবেন। এছাড়া জনস্বার্থে সরকার প্রয়োজন অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বদলি করতে পারবে।

নীতিমালাটি দেখতে এখানে ক্লিক করুন