বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রাইজবন্ড এর ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগ, ঢাকার পরিচালক শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ সম্পন্ন হয়েছে। এ ড্র-এ প্রথম পুরস্কার হিসেবে ৬ লাখ টাকা জিতেছে ০০০১০৩৫ নম্বরটি, আর দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০০৪৭৭৪৮ নম্বর।
একক সাধারণ পদ্ধতিতে, অর্থাৎ প্রতিটি সিরিজের একই নম্বরের ভিত্তিতে ড্র পরিচালনা করা হয়। এবারের ড্র-এ ৮৪টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার বিপরীতে মোট ৩ হাজার ৮৬৪টি নম্বরকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
প্রাইজবন্ড এর প্রচলিত সিরিজ সমুহ
বর্তমানে দেশে প্রচলিত ১০০ টাকা মূল্যমানের মোট ৮৪টি সিরিজ চালু রয়েছে, সেগুলো হলো : কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ়, গথ, গদ, গন, গফ, গব, গম, গল, গশ, গষ, গপ, গস, গহ, ঘক ,ঘখ,ঘগ,ঘঘ,ঘঙ এবং ঘচ এই ‘ড্র’-এর আওতাভুক্ত।
আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (DCU) ভর্তি আবেদন মে মাসে, পরীক্ষা জুনে
তৃতীয় পুরস্কার হিসেবে প্রতিটি ১ লাখ টাকা করে দুটি পুরস্কার নির্ধারণ করা হয়েছে। বিজয়ী নম্বর দুটি হলো—০৫৩৮২৮৯ এবং ০৬৭৫৩৮২। একইভাবে চতুর্থ পুরস্কারে ৫০ হাজার টাকা করে পেয়েছে দুটি নম্বর, সেগুলো হলো—০৪০০৪৫১ ও ০৫৬৭৬৪৪।
পঞ্চম পুরস্কারের নম্বর সমুহ
এদিকে পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে মোট ৪০ জন বিজয়ী নির্বাচিত হয়েছেন। তাদের নম্বরগুলো হলো— ০০২১৭৪৯, ০০২২১৮১, ০০৫৬৩৭৮, ০০৯২৩৫৬, ০১৪৪৫৬৭, ০১৫৫৩৯৮, ০১৫৫৯৩৪, ০১৭৫৭৯২, ০২১৭৪১৯, ০২৪৬০৪৫, ০২৯৬৪০২, ০৩১১১৩০, ০৩৫৬৯৪২, ০৩৯৩২৭৭, ০৪১৩৫০১, ০৪৫২৪৪১, ০৪৬১৪৭২, ০৪৬২০৫৬,০৪৭৮০১৫, ০৪৮০৫৬৭, ০৫১২০২৪, ০৫৫১২২১, ০৫৬৪৭৬০, ০৫৭৩৮৬৫, ০৫৮৮৯৬৬, ০৫৯৬৩৪৬, ০৬০০৪৪০, ০৬০৭৩৪৯, ০৬৩৯৩৬৭, ০৬৪২০০২, ০৬৫০১১৯, ০৬৮৮৭৭৩, ০৭৪৯৭৪০, ০৭৫৯৯০৮, ০৭৭২৭৭৩, ০৮১৩৬৫৯, ০৮৪৮০৪৬, ০৮৪৯৬১৪, ০৯২২৫৯৭ ও ০৯৪৭৬৬৫।
প্রাইজবন্ডের পুরস্কার কাঠামো অনুযায়ী, প্রথম পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি পান ৬ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কারের জন্য নির্ধারিত অর্থ ৩ লাখ ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়। তৃতীয় পুরস্কার বিজয়ীদের প্রত্যেককে দেয়া হয় ১ লাখ টাকা, আর চতুর্থ পুরস্কার হিসেবে বিজয়ীরা পান ৫০ হাজার টাকা করে। এছাড়া পঞ্চম পুরস্কারের ক্ষেত্রে প্রতিটি বিজয়ীকে ১০ হাজার টাকা করে দেয়া হয়। ঘোষিত নম্বর অনুযায়ী প্রতিটি সিরিজে থাকা একই নম্বরের সব প্রাইজবন্ডই সংশ্লিষ্ট পুরস্কারের জন্য সমানভাবে বিবেচিত হয়।
ড্রয়ের নির্ধারিত তারিখের পূর্বে ৬০ দিনের মধ্যে (বিক্রির তারিখ গণনা করে এবং ড্রয়ের দিন বাদ দিয়ে) যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলোই উক্ত ড্রয়ে অংশগ্রহণের যোগ্য হিসেবে গণ্য হয়। পাশাপাশি, আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারার বিধান অনুসারে প্রাইজবন্ডে অর্জিত পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হয়।